ঐতিহাসিক ৫ আগস্টে অনুষ্ঠিতব্য ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। গতকাল সোমবার (৪ আগস্ট) রাত ২টায় নিজের ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তার অভিযোগ, জুলাই অভ্যুত্থানের ১৫৮ জন সমন্বয়কের সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
ফেসবুক পোস্টে হান্নান মাসউদ লিখেছেন, \"৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি।\"
তিনি আরও লেখেন, \"যাদের সাহসিকতায় আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকার, বছর না পেরোতেই তারা মূল্যহীন।\" শহীদ পরিবার এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়া সহযোদ্ধাদের প্রাপ্য সম্মান না পেলে তিনি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানটি বর্জন করবেন বলে জানান।

